গ্রীন এনভায়রনমেন্ট মুভমেন্ট এর ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

0
6
প্রেস বিজ্ঞপ্তিঃ
আজ ২০ মার্চ ২০২১ ইং বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় বন ও পরিবেশ উপ-কমিটি কতৃক পরিচালিত পরিবেশবাদী সংগঠন গ্রীন এনভায়রনমেন্ট মুভমেন্ট ৪র্থ বছরে পদার্পণ করলো। সংগঠনটির ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে সংগঠনটির কক্সবাজার জেলা কমিটি। কক্সবাজার শহরে অবস্থিত ঝাউতলা প্রধান সড়ক সংলগ্ন হোটেল সাগরগাও ভবনের নিচ তলায় অবস্থিত গ্রীন এনভায়রনমেন্ট মুভমেন্ট কক্সবাজার জেলার অস্থায়ী কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে দিবসটি উদযাপন করে গ্রীন এনভায়রনমেন্ট মুভমেন্ট কক্সবাজার জেলা শাখার নেতৃবৃন্দ। গ্রীন এনভায়রনমেন্ট মুভমেন্ট কক্সবাজার জেলা শাখার সভাপতি মোস্তফা আনোয়ার চৌধুরী ও সাধারণ সম্পাদক কায়সার মাহমুদ সহ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনটির জেলা সহ-সভাপতি শাকিল আজম, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আলিফুজ্জামান শুভ, সহ-সভাপতি আবদুর রশিদ, সহ সম্পাদক সরওয়ার আজম,
গ্রীন এনভায়রনমেন্ট মুভমেন্ট মহেশখালী উপজেলা শাখার সভাপতি দিনুর আলম, সহ সাধারণ সম্পাদক রাসেল দে, সাংগঠনিক সম্পাদক সিরাজুল মনির আসনাদ, আশরাফ হোসেন সোহান, দপ্তর সম্পাদক সৌরভ আজাদ, প্রচার সম্পাদক নাজমুল হাসান কায়ছার, ত্রান ও দুর্যোগ বিষয়ক সম্পাদক রাশেদ উল্লাহ ।
আগেরামুতে করোনা সচেতনতায় প্রশাসনের প্রচারাভিযান
পরেকক্সবাজারে মুক্তিযুদ্ধের ঐক্য’র সমাবেশ রবিবার, প্রধান অতিথি মাহবুবুল আলম হানিফ