মহেশখালীতে পাহাড় কাটার দায়ে এক লক্ষ টাকা জরিমানা

0
5

নিজস্ব সংবাদদাতা,মহেশখালীঃ
মহেশখালী উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের সিপাহীপাড়া পাহাড় কাটার দায়ে বাইতুল্লাহ নামের এক ব্যক্তিকে এক লক্ষ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় একটি এক্সকাভেটর জব্দ করা হয়।
২৩ মার্চ মঙ্গলবার বিকাল ৫ টার সময় মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মাহফুজুর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই জরিমানা করেন।
জানাযায়, উপজেলার ছোট মহেশখালীর সিপাহী পাড়া এলাকায় বিক্রির জন্য এক্সকাভেটর দিয়ে পাহাড় কাটা হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে ইউএনও ওই এলাকায় যান। কিন্তু তিনি পৌঁছানোর আগেই তার উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত অনেকে পালিয়ে যান। পরে একজনকে আটক করে জরিমানা করা হয়।
ইউএনও মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, অবৈধভাবে পাহাড় কাটায় ভ্রাম্যমাণ আদালত চালিয়ে জরিমানা করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।

আগেনৌকার বিদ্রোহীদের মনোনয়নপত্র প্রত্যাহারের আহবান জেলা আ’লীগের, অন্যথায় কঠোর সিদ্ধান্ত
পরেরামুতে ৮ হাজার ইয়াবা সহ আল মাছিয়া হোটেল’র মালিক আবদুল গফুর আটক