ক্ষতিগ্রস্ত স্থানীয়দের মাঝে উখিয়া উপজেলা প্রশাসনের খাদ্য সামগ্রী বিতরণ

0
2

আরাফাত চৌধুরী উখিয়া:
উখিয়ায় বালুখালী রোহিঙ্গা শরণার্থী শিবিরে অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত স্থানীয় জনগোষ্ঠীর মাঝে খাদ্য বিতরণ করে উখিয়া উপজেলা প্রশাসন।

বুধবার(২৪ মার্চ) সন্ধ্যায় উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন আহমেদ’র নেতৃত্বে বালুখালী কাশেমিয়া উচ্চ বিদ্যালয়ে প্রায় ১২৬ পরিবারের মাঝে নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

খাদ্য সামগ্রীর মধ্যে চাল,ডাল,তেল পিঁয়াজ, রসুন, চিনি, লবনসহ প্রয়োজনীয় সামগ্রী রয়েছে।
উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন আহমেদ বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে অগ্নিকাণ্ড ক্ষতিগ্রস্ত স্থানীয় জনগোষ্ঠীর মাঝে খাদ্য বিতরণ করি। সকালে তালিকা তৈরি করা হয় সন্ধ্যায় বিতরণ করা হয়। তালিকা অনুযায়ী ক্ষতিগ্রস্ত স্থানীয়দের আরও সহায়তা করা হবে বলে জানান তিনি।

এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি আমিনুল ইসলাম, স্থানীয় চেয়ারম্যান গফুর উদ্দিন চৌধুরী, উপজেলা প্রকল্প কর্মকর্তা মোহাম্মদ আল মামুন, শিক্ষা কর্মকর্তা বদরুল আলম, উখিয়া প্রেসক্লাবের সভাপতি সৈয়দ মোহাম্মদ আনোয়ার ইউপি সদস্য নুরুল আবছার চৌধুরী ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য গত ২২ মার্চ রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডে ৯হাজার ৩শ ঘরবাড়ি ভস্মীভূত হয়ে যায়।

আগেসুনামগঞ্জের হিন্দু সম্প্রদায়ের উপর হামলার প্রতিবাদে উখিয়া পিএফজির মানববন্ধন
পরেরামুতে শেখ রাসেল গোল্ডকাপে ট্রাইব্রেকারে রামু যুব একাদশ জয়ী