সাবেক জেলা ছাত্রলীগ নেতা জুয়েল চৌধুরী আর নেই

0
5
জেলা ছাত্রলীগের সাবেক নেতা, কক্সবাজার শহরের মোহাজের পাড়ার বাসিন্দা জুয়েল চৌধুরী আর নেই। বুধবার রাত ৯ টার দিকে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয় বলে জানা গেছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪২ বছর। তিনি প্রয়াত শিক্ষক সত্যব্রত চৌধুরী ও শিক্ষক প্রভা চৌধুরীর প্রথম পূত্র।
পারিবারিক সূত্র জানিয়েছে, ৩/৪ মাস আগে ব্রেইন স্টোক করে কক্সবাজার সদর হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসাধীন ছিলেন জুয়েল। সুস্থ হয়ে বাড়িতে চলে আসার পরে গত ১৮ মার্চ আবারও অসুস্থতা বোধ করলে সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বুধবার সকালে ডাক্তারের পরামর্শে তাকে বাসায় নিয়ে আসা হয়। রাত ৯ টায় আবারও অসুস্থতা বোধ করলে সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষনা করেন।
জানা গেছে, জুয়েল সর্বশেষ ২০০৩ সালে  জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করছিলেন। এর মধ্যে তিনি সাংবাদিকতার পেশায়ও যুক্ত হন। তাঁর অকাল মৃত্যুতে এলাকায় ও রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
আগেমহান স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে কক্সবাজার শহরে জামায়াতের বর্ণাঢ্য র‌্যালি
পরেভয়াল কালরাত গণহত্যা দিবস আজ