চকরিয়ার গরুচোর সিন্ডিকেটের চার সদস্য চোরাই গরুসহ লামায় আটক

0
7

 

মোহাম্মদ উল্লাহ, চকরিয়া:
চকরিয়ার গরুচোর সিন্ডিকেটের চার সদস্যকে চোরাই গরুসহ আটক করেছে লামা থানা পুলিশ।

সোমবার রাত ৮টার দিকে লামা উপজেলার ইয়াংছা বাজারে চেকপোস্টে তাদের আটক করা হয়। এসময় গরু ভর্তি একটি নাম্বার বিহীন মাইক্রোবাস জব্দ করে পুলিশ।

আটকরা হলেন- তৌহিদুল ইসলাম (২৮), নুরুল আলম নুরু (২২), সাইদুল ইসলাম (২২) ও মাইক্রোবাস চালক মো. সেনাম (৩২)। এরা সবাই চকরিয়া উপজেলার শাহারবিল ইউনিয়নের বাসিন্দা।

পুলিশ জানায়, সোমবার রাতে গরুভর্তি একটি মাইক্রোবাস লামার ইয়াংছা বাজারে পুলিশ ক্যাম্পের কাছে আসলে গাড়িটি থামাতে বলা হয়। এসময় গাড়ির ভিতরে একটি গরু ও চালকসহ চারজন লোক দেখা যায়। পরপরই পেছন থেকে গরুর মালিক ঘটনাস্থলে পৌছে পুলিশকে অবহিত করলে পুলিশ গরুচোর চারজনকে আটক করে।

গরুচোরদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা সাহারবিল ইউনিয়নের গরুচোর সিন্ডিকেটের প্রধান নবী হোসেন সদস্য।

লামা থানার অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান বলেন, গরুর মালিক লামা বধুঝিরির বাসিন্দা নুর মোহাম্মদ বাদী হয়ে চার গরুচোরের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন। তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

আগেআরব শেখদের যৌনশক্তি বাড়াতে পাকিস্তানে চলছে বিরল পাখি শিকার
পরেচট্টগ্রামসহ তিন বিভাগে আওয়ামী লীগের সাংগঠনিক দায়িত্বে রদবদল