কউকের অভিযানে ৫টি অবৈধ ভবন উচ্ছেদ

0
7

কক্সবাজারে ৫টি নির্মাণাধীন অবৈধ বহুতল ভবন ভেঙে গুড়িয়ে দিয়েছে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ (কউক)।

বৃহস্পতিবার (১ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের (কউক) সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু জাফর রাশেদের নেতৃত্বে এই অভিযান চালানো হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু জাফর রাশেদ পূর্বকোণকে বলেন, নির্মাণের অনুমতি নিলেও অনুমতি অনুসারে ভবন নির্মাণ না করায় খুরুশকুল রাস্তা মাথা এলাকায় সুজা আলমের নির্মাণাধীন ভবন ভেঙে দেয়া হয়েছে। পশ্চিম বাহারছড়া এলাকায় আবুল হোসেনের একতলা ভবন এবং পানবাজার সড়কে হাবিবুর রহমানের নির্মাণাধীন একতলা ভবনও ভেঙে দেয়া হয়েছে। অনুমতি না নিয়েই তারা ভবন নির্মাণ করছিল। এছাড়া লাইট হাউজ এলাকায় আলী জুহুরের তিনতলা নির্মাণাধীন ভবন এবং আক্তারের নির্মাণাধীন দুইতলা ভবন ভেঙে দেয়া হয়েছে। তারা দু’জনেই অনুমতি না নিয়ে সরকারি জমিতে ভবন নির্মাণ করছিল।

এব্যাপারে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ফোরকান আহমদ বলেন, ‘কক্সবাজারকে একটি আধুনিক ও পরিকল্পিত পর্যটন হিসেবে গড়ে তুলতে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ বদ্ধপরিকর। তাই পরিকল্পিত নগরী বাস্তবায়নে অবৈধ স্থাপনার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।’

আগেপুলিশের ‘সহায়ক’ শক্তি হিসেবে দলীয় কর্মীদের নামানো নিয়ে প্রশ্ন
পরেইউপিসহ সব নির্বাচন স্থগিত