
বার্তা পরিবেশক
শহরের ৯নং ওয়ার্ডের পূর্ব ঘোনার পাড়ায় হকার সমিতির সভাপতি শহীদুল ইসলামসহ তার পরিবারে উপর হামলা করা হয়েছে। এসময় হামলাকারীরা শহীদকে বেধম মারধর করে নগদ ২০ হাজার টাকা লুট করে নিয়ে যায়। গত ১৩ এপ্রিল সকাল ১১ টার দিকে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে শহীদুল ইসলাম বাদি হয়ে ৬ জনকে আসামী করে অজ্ঞাত আরও ১০/১২ জনের বিরুদ্ধে কক্সবাজার সদর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সুত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে পূর্ব ঘোনার পাড়ায় দেলোয়ার হোসেনের পুত্র জেলা সংবাদপত্র হকার সমিতির সভাপতি শহিদুল ইসলাম (৩৫) এলাকায় বিভিন্ন অনৈতিক কর্মকান্ডের বিরুদ্ধে প্রতিবাদ করে আসছে। এতে ক্ষিপ্ত হয়ে একই এলাকার আব্দুল করিমের পুত্র সানু মিয়া (২৫) ও রেজাউল করিমের নেতৃত্বে ১০/১২ জনের একদল দূর্বৃত্ত এই ন্যাক্কারজনক ঘটনা ঘটায়।
জানা যায়, সংবাদপত্র হকার সমিতির সভাপতি শহীদুল ইসলাম (৩৫) ঘটনার দিন ব্যবসা বাণিজ্য সেরে নিজ বাড়িতে যাওয়ার পথে হামলাকারীরা অহেতুক তার পথ গতিরোধ করে। তিনি তাদের কাছ থেকে কারণ জানতে চাইলে তারা কোন ধরণের সদুত্তর না দিয়ে একই এলাকার আনু সওদাগরের পুত্র মোঃ রাসেল (৩০), রহিম উল্লাহর পুত্র মোঃ সায়েদ (৩০), শামশুল, তাদের ভাগিনা মোঃ ইমন (২৪) সহ ১০/১২ জন অতর্কিতভাবে এসে তাকে হামলা চালায়। শহীদুল ইসলামের শোর চিৎকারে তার মা-বোন ও স্ত্রীসহ অন্যান্য আত্মীয়-স্বজন ও আশপাশের লোকজন এগিয়ে আসলে তারা শহীদুল ইসলামের মা ও স্ত্রীকে লক্ষ্য করে মারধরসহ শ্লীলতাহানীর চেষ্টা চালায়। এসময় শহীদুল ইসলামের মা ও স্ত্রীসহ আত্মীয়-স্বজন হামলায় গুরুতর আহত হয়। হামলাকারীরা শহীদুল ইসলামের পকেটে থাকা ব্যবসার নগদ ২০ হাজার টাকা ও ৩৫ হাজার টাকা দামের এমআই ব্রান্ডের একটি ব্যবহৃত মোবাইল ছিনিয়ে পালিয়ে যায়। হামলাকারীরা জামায়াত-বিএনপির চিহ্নিত ক্যাডার ও ভাড়াটিয়া সন্ত্রাসী বলে জানান আহত ব্যক্তি শহীদুল ইসলাম ও তার পরিবার। বর্তমানে এলাকায় কোন দোকান যেন শহীদুল ইসলামের পরিবারের সাথে কোনরকম লেনদেন বা নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিক্রি না করার জন্য দোকানদারদের হুমকী প্রদান করে। বর্তমানে হামলাকারীদের অত্যাচারে অতিষ্ট হয়ে শহীদুল ইসলাম পরিবার নিরাপত্তাহীনতায় রয়েছে। তাই তাদেরকে দ্রæত গ্রেফতার পূর্বক আইনের আওতায় আনার জন্য দাবী জানিয়েছেন স্থানীয় ও কক্সবাজার জেলা সংবাদপত্র হকার্স কল্যাণ সমিতির সভাপতি মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক মনিরুল কাশেম, কক্সবাজার জেলা সংবাদপত্র হকার সমিতির সহ-সভাপতি জহির আহম্মদ, সাধারণ সম্পাদক শফিকুর রহমান, সহ-সাধারণ সম্পাদক নুরুল মোস্তফা, সাংগঠনিক সম্পাদক বরুন চক্রবর্তী, ক্রীড়া সম্পাদক শাহেদ ওসমান, দপ্তর সম্পাদক, মোহাম্মদ রফিক, প্রচার সম্পাদক প্রদীপ চক্রবর্তী, সিনিয়র সদস্য কামাল কোম্পানী, বাচ্চু মিয়া, আনসারুল করিম, ঈদগাঁও সংবাদপত্র হকার সমিতির সভাপতি মোহাম্মদ ওসমান, চকরিয়া সংবাদপত্র হকার সমিতির সভাপতি আজমীর উদ্দিন, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউনুছ, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ বাবুল, উখিয়া হকার সমিতির সভাপতি মোহাম্মদ মানিক, সাধারণ সম্পাদক মোহাম্মদ রানা, টেকনাফ হকার সমিতির সভাপতি মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক জাকির হোসেন, সাতকানিয়া হকার সমিতির সভাপতি মোহাম্মদ কামাল, সাধারণ সম্পাদক মোহাম্মদ হুমায়ুন, মহেশখালী হকার সমিতির সভাপতি মোহাম্মদ রফিক, সাধারণ সম্পাদক সরওয়ারসহ প্রমুখ। বর্তমানে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন শহীদুল ইসলামসহ তার মাসহ আহত ব্যক্তিরা। এ ব্যাপারে কক্সবাজার জেলা পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেছেন আহত শহীদুল ইসলাম ও তার পরিবার।













