
নিজস্ব প্রতিবেদকঃ
করোনা আক্রান্ত মহেশখালী-কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিককে ঢাকাস্থ ইউনাইটেড হসপিটালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (১৬ এপ্রিল) বেলা ১২ টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এমপি আশেক উল্লাহর হাসপাতালে ভর্তির তথ্য নিশ্চিত করেন কক্সবাজার পৌর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ নজিবুল ইসলাম। তিনি সবার কাছে এমপি আশেক উল্লাহ রফিক এর সুস্থতা কামনা করে দোয়া প্রার্থনা করেন।
উল্লেখ্য, ৪ এপ্রিল সাংসদ আশেক উল্লাহ’র করোনা শনাক্ত হয়। তবে উপসর্গ না থাকায় তিনি হাসপাতালে ভর্তি না হয়ে ঢাকায় নিজ বাসায় আইসোলেশনে ছিলেন।













