বুধবার কক্সবাজারে ৬৫ জনের করোনা শনাক্ত

0
5

সিবিকেঃ

২১ এপ্রিল বুধবার  কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে ৫৩২ নমুনা পরীক্ষায় ৬৫ জন করোনা রোগী সনাক্ত হয়েছে।

তৎমধ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছে ৬১ জন। পুরাতন রোগীর ফলোআপ রিপোর্ট পজেটিভ এসেছে  ৪ জনের।
কক্সবাজার মেডিকেল কলেজের সংক্রামক ব্যাধি ও ট্রপিক্যাল মেডিসিন বিভাবের সহকারী অধ্যাপক ডা. শাহজাহান নাজির এ তথ্য জানানন।

তিনি জানান, সর্বশেষ ২৪ ঘন্টায় ৫৩২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তাদের মধ্যে রিপোর্ট নেগেটিভ এসেছে ৪৬৭ জনের।

আক্রান্তদের মধ্যে কক্সবাজার সদর উপজেলার বাসিন্দা ২৮ জন, রামুর বাসিন্দা ৩ জন, উখিয়ার বাসিন্দা ১২ জন, টেকনাফের বাসিন্দা ৬ জন, চকরিয়ার বাসিন্দা ৫ জন, পেকুয়ার বাসিন্দা ১ জন ও মহেশখালীর বাসিন্দা ৪ জন, কুতুবদিয়ার ১জন ও সাতকানিয়ার ১ জন বাসিন্দা রয়েছে।

আগেউখিয়ায় নতুন উদ্ভাবিত ব্রি ৮৪ জাতের বুরো চাষে ব্যাপক সাফল্য
পরেটেকনাফে ‘করোনায়’ মাদক ব্যবসা বৃদ্ধি পেয়েছেঃ মাসিক আইন শৃঙ্খলা সভায় বক্তারা।