
সিবিকেঃ
শুক্রবার (২৩ এপ্রিল) কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে নমুনা পরীক্ষায় আরও ৮০ জনের শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব শনাক্ত হয়েছে। এর মধ্যে নতুন করোনা আক্রান্ত হয়েছেন ৭৪ জন। ৮০ জনের মধ্যে কক্সবাজার জেলার বাসিন্দা আছেন ৭৫ জন। ফলোআপ রোগী আছেন ৬ জন। এছাড়াও ১১ জন বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিক করোনা আক্রান্ত হয়েছেন। কক্সবাজার মেডিকেল কলেজের সংক্রামক ব্যধি ও ট্রপিক্যাল মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো. শাহজাহান নাজির।
ডা. মো. শাহজাহান নাজির জানান, কক্সবাজার মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি ল্যাবে গতকাল মোট ৫৩৯ জনের নমুনা পরীক্ষা করা হয়। তাদের মধ্যে রিপোর্ট নেগেটিভ এসেছে ৪৫৯ জনের। আক্রান্তদের মধ্যে কক্সবাজার সদর উপজেলার বাসিন্দা ২৭ জন, উখিয়ার বাসিন্দা ৮ জন, টেকনাফের বাসিন্দা ২ জন, পেকুয়ার বাসিন্দা ১ জন, মহেশখালীর বাসিন্দা ২০ জন এবং চট্টগ্রামের বাঁশখালীর বাসিন্দা ৫ জন।













