
নিজস্ব প্রতিবেদকঃ
শনিবার (২৪ এপ্রিল) কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে ৪৪৫ জনের নমুনা পরীক্ষায় ৭৪ জনের শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব শনাক্ত হয়েছে। তৎমধ্যে পুরাতন রোগীর ফলোআপ রিপোর্ট পজেটিভ এসেছে ১৬ জনের।
কক্সবাজার মেডিকেল কলেজের সংক্রামক ব্যধি ও ট্রপিক্যাল মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো. শাহজাহান নাজির জানান, কক্সবাজার ল্যাবে নতুন করে করোনা আক্রান্ত ৫৮ জনের মধ্যে ৮ জন বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিক,
কক্সবাজার সদর উপজেলার বাসিন্দা ২৪ জন, রামুর ৬ জন, উখিয়ার বাসিন্দা ৭ জন, টেকনাফের বাসিন্দা ৭ জন, চকরিয়ার বাসিন্দা ৪ জন, মহেশখালীর বাসিন্দা ১ জন এবং বান্দরবানের বাসিন্দা ১ জন।













