রবিবার কক্সবাজার সদরে ২৪জন সহ মোট ৬৭ জনের করোনা শনাক্ত

0
4
নিজস্ব প্রতিবেদকঃ
২৫ এপ্রিল রবিবার কক্সবাজার মেডিকেল কলেজে ল্যাবে সর্বশেষ ২৪ ঘন্টার নমুনা পরীক্ষায় ৬৭ জনের করোনা শনাক্ত হয়েছে। তৎমধ্যে পুরাতন রোগীর ফলোআপ রিপোর্ট অর্থাৎ দ্বিতীয়বার করোনা পজেটিভ এসেছে ৮ জনের।
তাদের মধ্যে কক্সবাজার জেলার বাসিন্দা আছেন ৬৫ জন।   মেডিকেল কলেজের সংক্রামক ব্যধি ও ট্রপিক্যাল মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. মোহাম্মদ শাহজাহান নাজির এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, সর্বশেষ ২৪ ঘন্টায় কক্সবাজারে ৪৩৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তাদের মধ্যে রিপোর্ট নেগেটিভ এসেছে ৩৬৮ জনের। করোনা আক্রান্তদের মধ্যে কক্সবাজার সদর উপজেলার বাসিন্দা ২৪ জন, রামুর বাসিন্দা ৪ জন, উখিয়ার বাসিন্দা ১৯ জন, টেকনাফের বাসিন্দা ৪ জন, চকরিয়ার বাসিন্দা ৩ জন, মহেশখালীর বাসিন্দা ৩ জন, লোহাগাড়ার বাসিন্দা ১ জন এবং বান্দরবানের বাসিন্দা একজন।
আগেকওমি মাদরাসার ছাত্র-শিক্ষকদের রাজনীতি নিষিদ্ধ
পরেহেফাজতের কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত ঘোষণা