গ্রীন এনভায়রনমেন্ট মুভমেন্ট কক্সবাজারের ভার্চুয়াল বর্ধিত সভা অনুষ্ঠিত

0
5
প্রেস বিজ্ঞপ্তিঃ
আজ ২ মে ২০২১ ইং রোজ রবিবার দুপুর ২ টায় বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় বন ও পরিবেশ উপ-কমিটি কতৃক পরিচালিত পরিবেশবাদী ও স্বেচ্ছাসেবী সংগঠন গ্রীন এনভায়রনমেন্ট মুভমেন্ট কক্সবাজার জেলা শাখার বিশেষ ভার্চুয়াল বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে ডিজিটাল প্লাটফর্ম জুম ক্লাউড মিটিং এপ্লিকেশনের মাধ্যমে উপস্থিত ছিলেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বন,পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য কেন্দ্রীয় আওয়ামী লীগ বন ও পরিবেশ উপ-কমিটির সম্মানিত সদস্য কক্সবাজার-১ আসনের মাননীয় সাংসদ জাফর আলম এমপি। প্রধান আলোচক হিসেবে বক্তব্য প্রদান করেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও গ্রীন এনভায়রনমেন্ট মুভমেন্ট কেন্দ্রীয় সভাপতি দেলোয়ার হোসেন। অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় বন ও পরিবেশ উপ-কমিটির সদস্য এডভোকেট মিজানুর রহমান রুবেল, বন ও পরিবেশ উপ-কমিটি সদস্য উৎপল সাহা এবং বন ও পরিবেশ উপ-কমিটি সদস্য সাদি ইসলাম জয়। গ্রীন এনভায়রনমেন্ট মুভমেন্ট কক্সবাজার জেলা শাখার সভাপতি মোস্তফা আনোয়ার চৌধুরীর সভাপতিত্বে এবং গ্রীন এনভায়রনমেন্ট মুভমেন্ট কক্সবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক কায়সার মাহমুদের সঞ্চালনায় উক্ত বর্ধিত সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন গ্রীন এনভায়রনমেন্ট মুভমেন্ট কক্সবাজার জেলা শাখার সহ-সভাপতি ইউনিভার্সিটি অফ চাইনিজ একাডেমি অফ সায়েন্সের পরিবেশ ও বন্যপ্রাণী গবেষক ড. নাছির উদ্দিন। গ্রীন এনভায়রনমেন্ট মুভমেন্ট কক্সবাজার জেলা শাখার অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য প্রদান করেন তারেক মাহমুদ রনি, দিনুর আলম, আলিফুজ্জামান শুভ, ইমাম হোসেন, রিদোয়ান হোসেন অভি, কুতুবউদ্দিন আকাশ, মীর মোকাদ্দেস হোসাইন,অসীম কুমার দে,রাসেল দে, খাইরুল আমিন, আশরাফ হোসেন সোহান, আবদুল্লাহ আল মামুন, শওকত আকবর, আতাহার হোসাইন ইকবাল, আশেক উল্লাহ, সিরাজুল ইসলাম, বিপ্লব মুন্না, পাইলট চক্রবর্তী সুমন, নাহিদ আহমেদ অপু, ইমরান হোসাইন, আবদুর রহমান, জোতির্ময় বড়ুয়া রিগান, রাশেদ আলী খান, আবদুর রহমান,ইয়াসির আরাফাত, এডভোকেট তানভীর শাহ, সোহরাব কামাল জাবেদ সহ আরও অনেকে।
উক্ত বর্ধিত সভায় বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন পর্যটন এলাকার পরিবেশ সংরক্ষণের লক্ষ্যে এমপিদের সাথে কক্সবাজার সদর উপজেলা পরিষদ চেয়ারম্যানের সাথে সমন্বয় করে পরিবেশ সুরক্ষায় একসাথে কাজ করার আহবান জানান। প্রধান অতিথির বক্তব্যে কক্সবাজার-১ আসনের মাননীয় সাংসদ জাফর আলম এমপি পর্যটন এলাকার ভূমিপূত্রকে পর্যটনের পরিবেশ সংরক্ষণের দায়িত্ব প্রদানের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি বিশেষ অনুরোধ জানান।
উক্ত সভার সর্বসম্মতিক্রমে আগামী ৫ জুন ২০২১ ইং বিশ্ব পরিবেশ দিবস জেলা প্রশাসনকে সাথে নিয়ে উদযাপন করার সিদ্ধান্ত গৃহীত হয়।
আগেখালেদা জিয়া’র রোগ মুক্তি কামনায় ছাত্রদল নেতা মিজানুল আলম এর ইফতার বিতরণ
পরেমমতাকে অভিনন্দন জানালেন মোদি