সোমবার কক্সবাজারে আরও ৪২ জনের করোনা সনাক্ত

0
5
নিজস্ব প্রতিবেদকঃ
১০মে সোমবার কক্সবাজার মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি ল্যাবে সর্বশেষ ২৪ ঘন্টার নমুনা পরীক্ষায় ৪২ জনের শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব শনাক্ত হয়েছে।
এছাড়াও ২২ জন বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকের করোনা পরীক্ষার রিপোর্টও পজিটিভ এসেছে।  কক্সবাজার মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি ল্যাবে ৪৩৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। তাদের মধ্যে ৩৯৯ জনের করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে।
এ তথ্য জানিয়েছেন কক্সবাজার মেডিকেল কলেজের সংক্রামক ব্যাধি ও ট্রপিক্যাল মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. মোহাম্মদ শাহজাহান নাজির।
তিনি জানান, নতুন শনাক্ত হওয়া করোনা আক্রান্ত রোগীদের মধ্যে কক্সবাজার সদর উপজেলার বাসিন্দা ২ জন, উখিয়ার বাসিন্দা ৫ জন, টেকনাফের বাসিন্দা ৬ জন, চকরিয়ার বাসিন্দা ৩ জন, মহেশখালীর বাসিন্দা ৪ জন।
আগেমগনামার চেয়ারম্যান ওয়াসিম সর্ম্পকে বিভ্রান্তিমূলক সংবাদের ব্যাখ্যা ও প্রতিবাদ
পরেমহেশখালীতে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার