কক্সবাজার আহলে সুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ

0
6

প্রেস বিজ্ঞপ্তিঃ

অরাজনৈতিক সংগঠন কক্সবাজার আহলে সুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১১ মে) শহরের নতুন বাহার ছড়া আলহাজ্ব নুরুল ইসলাম চিশতির বাড়িতে ৫০০ পরিবারের মাঝে এই ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়।

সংগঠনের সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুল ইসলাম চিশতির সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার আহলে সুন্নাত ওয়াল জামাতের সভাপতি কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র মুজিবুর রহমান।

এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সংগঠনের প্রভাবশালী সদস্য শওকত ওসমান ফারুক, জুলফিকার আলী, ওসমান গনি বেদে, আবু বক্কর ছিদ্দিক খোকন, মঈন উদ্দিন প্রমুখ।

আগেরিপোর্টার্স ইউনিটি মহেশখালী’র ইফতার মাহফিল ও আলোচনা সভা 
পরেঢাকায় পৌঁছাল চীনা উপহারের ৫ লাখ টিকা