
আহসান সুমন:
মানসিক ভারসাম্যহীন একটি ছেলে হঠাৎ করেই সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত হয়। পুরোপুরি ভেঙে যায় তার বাম হাত। নুর মোহাম্মদ নামে অনেকের পরিচিত সেই ছেলেটির চিকিৎসার ভার কেউ যখন নিতে রাজী না তখন খবর পেয়ে ছুটে যান কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান। মঙ্গলবার বিকেলে পৌরসভার নিজস্ব এম্বুল্যান্স দিয়ে প্রথমে ডুলহাজারা খৃষ্টান মেমোরিয়াল হসপিটাল পরে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান তিনি।
সেখানে দীর্ঘ সময় অপেক্ষার পর নিজের পকেট থেকে প্রয়োজনীয় সব খরচ বহন ছাড়াও নুর মোহাম্মদের পুরো চিকিৎসার ব্যয়ভার গ্রহণ করেন মেয়র। শুধু তাই নয়, নুর মোহাম্মদের চিকিৎসা ঠিকঠাক হচ্ছে কিনা সেটি খোঁজ খবর রাখার জন্য মেয়রের একজন ব্যক্তিগত সহকারীকে দায়িত্বও দিয়েছেন।
একজন নিরহংকার রাজনীতিবীদ এবং জনপ্রতিনিধির এমন উদারতা দেখে হাসপাতালে অনেকেই বলাবলি করছিলেন-“এটি মেয়র মুজিবের অন্যরকম মানবিকতা, যা আমাদের চারপাশে খুবই বিরল।”













