মঙ্গলবার কক্সবাজারে ৩৪ রোহিঙ্গাসহ আরও ১১০ জনের করোনা শনাক্ত

0
4
নিজস্ব প্রতিবেদকঃ
২৫ মে মঙ্গলবার কক্সবাজার মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি ল্যাবে সর্বশেষ ২৪ ঘন্টার নমুনা পরীক্ষায় ১১০ জনের শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব শনাক্ত হয়েছে। তাদের মধ্যে নতুন আক্রান্ত হয়েছেন ৯৬ জন। ফলোআপ রিপোর্ট পজিটিভ এসেছে ১৪ জনের। এছাড়াও ৩৪ জন বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকের করোনা পরীক্ষার রিপোর্টও পজিটিভ এসেছে।  কক্সবাজার মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি ল্যাবে মঙ্গলবার ৭৪৯ জনের নমুনা পরীক্ষা করা হয়। তাদের মধ্যে ৬৩৯ জনের করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে।
এ তথ্য জানিয়েছেন কক্সবাজার মেডিকেল কলেজের সংক্রামক ব্যাধি ও ট্রপিক্যাল মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. মোহাম্মদ শাহজাহান নাজির।
তিনি জানান, নতুন শনাক্ত হওয়া করোনা আক্রান্ত রোগীদের মধ্যে কক্সবাজার সদর উপজেলার বাসিন্দা ২৪ জন, রামুর বাসিন্দা ৬ জন, উখিয়ার বাসিন্দা ১৮ জন, টেকনাফের বাসিন্দা ৬ জন, চকরিয়ার বাসিন্দা ১ জন, পেকুয়ার বাসিন্দা ১ জন, মহেশখালীর বাসিন্দা ৩ জন ও বান্দরবানের বাসিন্দা ৩ জন।
আগেঘূর্ণিঝড় ‘ইয়াস’ মোকাবেলায় প্রস্তুত জেলা আ. লীগ
পরেমহেশখালীতে গাছ চাপায় শিশুর মৃত্যু