শহরের বার্মিজ মার্কেট এলাকার ফ্ল্যাট বাড়ি থেকে ইয়াবাসহ গৃহবধু আটক

0
4

জাহেদ হাসান:
কক্সবাজার শহরের বার্মিজ মার্কেট এলাকার মনসুর ম্যানশন নামে একটি ফ্ল্যাট বাড়ি থেকে ৪২০০ ইয়াবাসহ জান্নাতুল ফেরদাউস (৩২) নামের গৃহবধুকে আটক করেছে পুলিশ। এ সময় মাদক কারবারে ব্যবহৃত আইটেল মোবাইলসহ জব্দ করা হয়েছে নগদ ৪১ হাজার টাকা।

সোমবার (৩১ মে) রাত অনুমান পৌনে এগারোটার দিকে তাকে আটক করা হয়।

আটক গৃহবধু দক্ষিন টেকপাড়া (পল্লবী লেইন)এর জয়নাল আবেদীনের স্ত্রী।

কক্সবাজার সদর মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ শেখ মুনীর উল গীয়াস সংবাদের সত্যতা নিশ্চিত করেছে।

আগেটেকনাফ চেকপোস্টে আটক ব্যক্তির পায়ুপথে মিলল ইয়াবা!
পরেরোহিঙ্গা শিবিরসহ উখিয়া ও টেকনাফ উপজেলায় লকডাউনের মেয়াদ বৃদ্ধি