সোমবার কক্সবাজারে আরও ৪৩ জনের করোনা সনাক্ত

0
3
কক্সবাজারে সর্বশেষ ২৪ ঘন্টার নমুনা পরীক্ষায় আরও ৪৩ জনের শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব শনাক্ত হয়েছে। তাদের মধ্যে  বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিক আছেন ১৯ জন। এ তথ্য জানিয়েছেন কক্সবাজার মেডিকেল কলেজের সংক্রামক ব্যাধি ও ট্রপিক্যাল মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. শাহজাহান নাজির।
তিনি জানান,  সর্বশেষ ২৪ ঘন্টায় কক্সবাজার মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি ল্যাবে মোট ৬৫৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তাদের মধ্যে ৬১৪ জনের রিপোর্ট নেগেটিভ এসেছে। আক্রান্তদের মধ্যে কক্সবাজার সদর উপজেলার বাসিন্দা ৪ জন, রামুর বাসিন্দা ১ জন, উখিয়ার বাসিন্দা ৬ জন, টেকনাফের বাসিন্দা ৪ জন, চকরিয়ার বাসিন্দা ১ জন, পেকুয়ার বাসিন্দা ১ জন, মহেশখালীর বাসিন্দা ১ জন ও চট্টগ্রামের বাঁশখালীর বাসিন্দা আছেন ৭ জন।
আগেলামায় পানিতে পড়ে ২ শিশু শিক্ষার্থীর মৃত্যু
পরেড্রোন ওড়িয়ে বাঁকখালী ড্রেজিং প্রকল্পের অনিয়ম দেখলেন ইউএনও