
নিজস্ব প্রতিবেদক :
সারাদেশে আলোড়ন সৃষ্টিকারী গরীব দুঃখী মানুষের আশ্রয়স্থল হিসেবে পরিচিত মানবতাবাদী সংগঠন ঐতিহ্যবাহী সেবামূলক দাতা সংস্থা বাংলাদেশ এহইয়াউসসুন্নাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, বিশিষ্ট দায়ী, বহু শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের কর্ণধার মাওলানা শাইখ হুসাইন মুহাম্মদ শাহজাহান ইসলামাবাদী হাফিঃ কিছুদিন যাবত প্রবাসে ভাইরাস জ্বরে আক্রান্ত হয়ে শাররিকভাবে অসুস্থ। তার সুস্থতায় দোয়া কামনা করেছেন কক্সবাজার বাসী।
এক প্রেস বার্তায় এহইয়াউসসুন্নাহ ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবক রামুর কৃতি সন্তান মাওলানা সাইফুল ইসলাম জানান, প্রিয় শাইখ হুজুর দা: বা: বেশকিছু দিন যাবত প্রবাসে অসুস্থ অবস্থায় আছেন। প্রিয় শাইখ হুজুরের জন্য আমরা রামু কক্সবাজার বাসী দোয়া কামনা করছি ও রাব্বুল আলামীনের কাছে ফরিয়াদ তাকে যেন দ্রুত শেফা দান করেন এবং ইসলাম দেশ ও জাতির কল্যাণে খেদমতে আবারও ফিরে আসতে পারেন।













