মঙ্গলবার কক্সবাজারে আরও ৩০ জনের করোনা পজিটিভ

0
5

সিবিকেঃ

কক্সবাজার মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি ল্যাবে সর্বশেষ ২৪ ঘন্টা নমুনা পরীক্ষায় ১৪ জন রোহিঙ্গাসহ ৩০ জনের শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব শনাক্ত হয়েছে। তাদের মধ্যে নতুন করণ আক্রান্ত হয়েছেন ২৮ জন। এছাড়াও ফলোআপ রিপোর্ট পজিটিভ এসেছে ২ জনের। এ তথ্য জানিয়েছেন কক্সবাজার মেডিকেল কলেজের সংক্রামক ব্যাধি ও ট্রপিক্যাল মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডাঃ মোহাম্মদ শাহজাহান নাজির। তিনি জানান, সর্বশেষ ২৪ ঘন্টায় ৪৬৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তাদের মধ্যে ৪৩৫ জনের রিপোর্ট নেগেটিভ এসেছে। আক্রান্তদের মধ্যে কক্সবাজার সদর উপজেলার বাসিন্দা ৫ জন, উখিয়ার বাসিন্দা ২ জন ও টেকনাফের বাসিন্দা ১ জন, পেকুয়ার বাসিন্দা ১জন ও বাঁশখালীর বাসিন্দা ৫ জন।

আগেকোভিড-১৯ মোকাবেলায় টেকনাফে  প্রশাসন ও একলাবের সভা
পরেবীর মুক্তিযোদ্ধা গোলাম রব্বানকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন