বুধবার কক্সবাজারে আরও ৬১ জনের করোনা শনাক্ত

0
4
নিজস্ব প্রতিবেদকঃ
কক্সবাজার মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি ল্যাবে গত ২৪ ঘন্টা নমুনা পরীক্ষায় ২২ জন রোহিঙ্গাসহ ৬১ জনের শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব শনাক্ত হয়েছে। তাদের মধ্যে নতুন করণ আক্রান্ত হয়েছেন ৫৮ জন। এছাড়াও ফলোআপ রিপোর্ট পজিটিভ এসেছে ৩ জনের।
বুধবার (৯ জুন) এ তথ্য জানিয়েছেন কক্সবাজার মেডিকেল কলেজের সংক্রামক ব্যাধি ও ট্রপিক্যাল মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডাঃ মোহাম্মদ শাহজাহান নাজির।
তিনি জানান, গত ২৪ ঘন্টায় ৫৬৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তাদের মধ্যে ৫০৩ জনের রিপোর্ট নেগেটিভ এসেছে। আক্রান্তদের মধ্যে কক্সবাজার সদর উপজেলার বাসিন্দা ১৪ জন, রামুর বাসিন্দা ৩ জন, উখিয়ার বাসিন্দা ৯ জন, টেকনাফের বাসিন্দা ২ জন, চকরিয়ার বাসিন্দা ১ জন, পেকুয়ার বাসিন্দা ১ জন, মহেশখালীর বাসিন্দা ২ জন, বাঁশখালীর বাসিন্দা ৩ জন ও বান্দরবনের বাসিন্দা রয়েছে একজন। এছাড়া ২২ জন বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকের করোনা শনাক্ত হয়েছে।
আগেরামুতে বাল্যবিয়ে, প্রজনন স্বাস্থ্য, নিরাপদ মাতৃত্ব, পরিবার পরিকল্পনা বিষয়ে কর্মশালা
পরেআজ সূর্যগ্রহণ