জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)’র অভিযানে ইয়াবা সহ নারী আটক

0
4

 

ওমর ফারুক সোহাগ:

কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ইয়াবা (মাদক) সহ ১জন রোহিঙ্গা নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার ( ১০ জুন ) দুপুর ২ টার দিকে জেলা গোয়েন্দা পুলিশের একটি চৌকষ টিম মাদক বিরোধী অভিযান পরিচালনা করে কক্সবাজার সদর মডেল থানাধীন ০৬নং ঘাট, নুনিয়ারছড়া এলাকা হতে একজন রোহিঙ্গা মাদক ব্যবসায়িকে গ্রেফতার করা হয়।এসময় নারী মাদক কারবারির কাছ থেকে ১৩৬০ (তেরশত ষাট) পিস ইয়াবা (মাদক) ট্যাবলেট জব্দ করা হয়।

গ্রেফতারকৃত রোহিঙ্গা নারী আসামী হলেন, ছেনোয়ারা বেগম (৩৩), স্বামী-ইব্রাহীম, সাং-কলেজ পাড়া (জনৈক জোৎস্নার বাড়ির ভাড়াটিয়া), ০৬নং ওয়ার্ড, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার।

এই বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী। তিনি আরো বলেন,গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

আগেজেলার দুই পৌরসভা ও ১৫ ইউনিয়ন পরিষদ নির্বাচন অাবারও স্থগিত
পরেকক্সবাজার প্রেস ক্লাবকে ১০ লক্ষ টাকা অনুদান দিল পৌরসভা