নাইক্ষ্যংছড়িতে চোরাইকাঠ ও মাদকের বিরুদ্ধে অভিযানের সিদ্ধান্ত

0
4

 

জাহাঙ্গীর অালম কাজল,নাইক্ষ্যংছড়ি
মাদক,অবৈধ স-মিল চোরাইকাঠ বিরুদ্ধে অভিযান জোরদারের সিদ্ধান্ত নিয়েছেন নাইক্ষ্যংছড়ি উপজেলা আইন-শৃংখলা কমিটি ।
১৪ জুন সোমবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্টিত সভায় সভাপতিত্ব করেন নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া আফরিন কচি। প্রধান অতিথি ছিলেন নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক মোঃ শফিউল্লাহ।
বিশেষ অতিথি ছিলেন,এমপি প্রতিনিধি আলহাজ্ব খাইরুল বশর, নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ ওসি মুহাম্মদ আলমগীর হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মংলা ওয়াই মার্মা,মহিলা ভাইস চেয়ারম্যান শামিমা আক্তার।
সভায় বক্তারা বলেন, বর্তমানে নাইক্ষ্যংছড়িতে মানুষ শান্তিতে ঘুমোতে পারছে। দলাদলি কমে গেছে। প্রশাসনের প্রতিটা সেক্টর উন্নয়ন মুলক কাজ নিয়ে এগিয়ে যাচ্ছে। তারা আরো বলেন, উপজেলা চেয়ারম্যান ঘুমধুম কলেজ প্রতিষ্টাসহ শিক্ষা প্রতিষ্টান প্রসারে তৎপর রয়েছেন। উপজেলা নির্বাহী অফিসার অন্যান্য উন্নয়নের পাশাপাশি উপবন পর্যটন লেককে নিজ সন্তানের মতো গড়ে তুলে পর্যটন শিল্পকে প্রসার ঘটাচ্ছেন। বিজিবির ১১ ও ৩৪ কতৃপক্ষ সীমান্ত সুরক্ষা ও মাদক উদ্ধারে সফলতা দেখাচ্ছেন ।
বিশেষ করে থানা পুলিশের অফিসার ইনচার্জ আইন শৃঙ্খলারক্ষা ও মাদকের বিরুদ্ধে সফল অভিযান পরিচালনা করায পরপর ৬ বার জেলার শ্রেষ্ট অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন।

বক্তারা আরো বলেন, উপজেলার আনাচে-কানাচে ব্যঙ্গের ছাতার মতো গজে উঠেছে অসংখ্যা স-মিল আর ইট ভাটা। বিশেষ করে বাইশী ও ঘুমধুমে এসব হচ্ছে বেশী। যাতে করে রাস্তা-ঘাট নষ্ট হচ্ছে। আর সর্বত্র পাহাড় কাটা হচ্ছে আশঙ্কাজনক হারে । বালু দস্যুরাও থেমে নেই। তাই এসব অপতৎপরতার বিরুদ্ধে দ্রুত অভিযান শুরুর সিদ্ধান্ত হয় কমিটির এ সভায়।
সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইমরান মেম্বার, নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের প্রতিষ্টাতা সভাপতি ও উপজেলা দূর্ণীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মাঈনুদ্দিন খালেদ,সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুল আবসার,বাইশারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আলম কোম্পানী ও সোনাইছড়ির চেয়ারম্যান এ্যানিং মার্মা উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ডাঃ সিরাজুল হক, প্রেসক্লাবের আহবায়ক আব্দুল হামিদ, সদস্য সচিব জাহাঙ্গির আলম কাজল সহ কমিটির সদস্য সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ।

আগেনাইক্ষ্যংছড়িতে সামাজিক সেবা প্রদান প্রকল্পের কিশোর কিশোরীদের সরঞ্জাম বিতরণ
পরেরোহিঙ্গা ক্যাম্পে ৩ লক্ষ নেশা জাতীয় ট্যাবলেট-স্বর্ণাংকার ও নগদ টাকা উদ্ধার