
নিজস্ব প্রতিবেদকঃ
সচিব হিসেবে পদোন্নতি পেয়েছেন কক্সাজাবার রামু জোয়ারিয়ানালার কৃতিসন্তান মোমিনুর রশিদ আমিিন। বিগত ২৯আগস্ট ২০১৮ বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক জারি করা বিশেষ প্রজ্ঞাপনে মোমিনুর রশিদ অতিরিক্ত সচিব পদে পদোন্নতি পেয়েছিলেন।
২৪ জুন২০২১ জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত প্রজ্ঞাপনে মোমিনুর রশিদ আমিনকে বিসিএস প্রশাসন একাডেমির রেক্টর (সচিব)পদে পদায়ন করা হয়েছে।
তিনি যুগ্ম-সচিব পদমর্যাদায় চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) হিসেবে কর্মরত ছিলেন। এর আগে তিনি বান্দরবান জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা, ফেনীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়রের পিএ এবং বিভিন্ন উপজেলায় নির্বাহী কর্মকর্তা হিসেবে নিষ্ঠার সংগে দায়িত্ব পালন করেছেন।
জোয়ারিয়ানালার প্রবীণ শিক্ষাবিদ মরহুম জালাল আহমদ সিকদারের পুত্র মোমিনুর রশিদ । তিনি জোয়ারিয়ানালা এইচ এম সাচি উচ্চ বিদ্যালয় হতে এসএসসি, চট্টগ্রাম কলেজ হতে এইচএসসি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন।
এদিকে মোমিনুর রশিদ আমিনের সচিব পদে পদোন্নতিতে কক্সবাজারবাসি অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে।













