
প্রেস বিজ্ঞপ্তিঃ
গাছই জীবন তাতেই ভুবন,
তাই করো সবে বৃক্ষরোপণ।”এই স্লোগানকে সামনে রেখে পরিবেশবাদী যুব সংগঠন গ্রীন ভয়েস কর্তৃক আয়োজিত সারাদেশব্যপী বৃক্ষরোপণ কর্মসূচি পালন করছে। গ্রীন ভয়েস এর একদল যুবক তরুণ-তরুণী, বাংলাদেশকে সবুজায়নের প্রত্যয় নিয়ে সারা দেশব্যাপী এ কর্মসূচি পালন করছে। এরই ধারাবাহিকতায় কক্সবাজার জেলা গ্রীন ভয়েস তিন মাস ব্যাপি কর্মসূচি হাতে নিয়েছে। তিন মাস ব্যাপি কর্মসূচির অংশ হিসাবে আজ শনিবার গ্রীন ভয়েস কক্সবাজার জেলা শাখার পক্ষ থেকে রামু উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন প্রকার ফলদ বনজ ও ঔষধি গাছের চারা রোপন করে এই কর্মসূচির উদ্ভোদন করা হয়।
আজ এবং আগামী তিন মাসে কক্সবাজার জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়নের স্কুল, কলেজ,মসজিদ,বৌদ্ধ মন্দির,এবং রাস্তার দুই পাশে পর্যায়ক্রমে দুই লক্ষ গাছের চারা রোপন করা হবে।
গ্রীন ভয়েস কক্সবাজার জেলা সমন্বয়ক জাবেদুল আনোয়ারের সভাপতিত্বে উক্ত কর্মসূচিতে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন অর্পনা ( প্রকল্প কর্মকর্তা-আরডিআরএস)RDRS.বাংলাদেশ, কক্সবাজার।
এই সময় প্রধান অতিথির বক্তব্যে অর্পনা বলেন,
তারুণ্যই আমাদের মূল চালিকা শক্তি কারন তরুনেরাই পারে সকল অসম্ভবকে সম্ভব করে তুলতে, আজ কক্সবাজারের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে হলে গাছ লাগানোর বিকল্প আর কিছুই হতে পারে না।আজ এত এত তরুনদেরকে একসাথে হতে দেখে আমি সত্যিই আনন্দিত।তিনি আরও বলেন সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে গ্রীন ভয়েস যেভাবে কাজ করে যাচ্ছে তা সাধুবাদ জানানোর মত এবং গ্রীন ভয়েস এর এই মহৎ উদ্যোগের সাথে RDRS Bangladesh সবসময় পাশে থাকবেন বলে আশা ব্যাক্ত করেন ।এছাড়াও তিনি গ্রীন ভয়েস রামু উপজেলা শাখাকে ধন্যবাদ জানিয়েছেন তাদের এই সতস্ফুর্ত ভাবে এগিয়ে আসার জন্য।
অন লাইন প্লাটফর্মে যুক্ত হয়ে গ্রীন ভয়েস চট্টগ্রাম বিভাগের সমন্বয়ক তরিকুল ইসলাম রাতুল বলেন-জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের জায়গা দিতে গিয়ে বাংলাদেশ সরকারকে লাখ লাখ গাছ কেটে ফেলতে হয়েছে যা একেবারেই অপুরনীয়, আর এই গাছ কাটার কারনে কক্সবাজারের জীব বৈচিত্রের উপর ব্যাপক প্রভাব পড়েছে আর তাই আমরা গ্রীন ভয়েস জীব বৈচিত্রের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার জন্য এই বৃক্ষ রোপন কর্মসূচী হাতে নিয়েছি যেন কিছুটা হলেও পরিবেশের ভারসাম্য রক্ষা করতে পারি।তিনি আরও বলেন ইতিমধ্যে আমরা গ্রীন ভয়েস, কক্সবাজার জেলার বিভিন্ন উপজেলায় গত বছর হাজার হাজার গাছের চারা রোপন করেছিলাম সেই ধারাবাহিকতায় এই বছর ও আমরা গাছের চারা রোপণ শুরু করে দিয়েছি। এবং সামনের তিন মাসে পর্যায়ক্রমে কক্সবাজার সদর উপজেলা, চকরিয়া,মহেশখালী,রামু,টেকনাফ, উখিয়া এবং কুতুবদিয়া উপজেলাতে আরো দুই লক্ষ গাছের চারা রোপণ করা হবে। ধন্যবাদ ও কৃতজ্ঞতা গ্রীন ভয়েস কক্সবাজার জেলা এবং উপজেলা শাখার সকল বন্ধুদের।
উক্ত বৃক্ষ রোপন কর্মসূচিতে উপস্থিত ছিলেন মিজানুর রহমান সোহেল, কফিল উদ্দিন জীবন, হাফেজ রাশেদ,হাফেজ সাকিব,জাহিদুল ইসলাম আকিব, রমজান হাকিম, ইমরান, সহ গ্রীন ভয়েস কর্মীরা
সহযোগীতায়ঃ আরডিআরএস(RDRS)বাংলাদেশ ,কক্সবাজার।
দিয়েছি তন্ময়, যোদ্ধারোহী, সবুজে ভরাবো ধরার চারকোন। “🌿🌿
গ্রীন ভয়েস,পরিবেশবাদী যুব সংগঠন।













