নাইক্ষ্যংছড়িতে ইয়াবা সহ রোহিঙ্গা আটক

0
4

 

জাহাঙ্গীর আলম কাজল, নাইক্ষ্যংছড়ি:
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ঘুম ইউনিয়ন থেকে ২০০ ইয়াবাসহ জিয়াউর রহমান নামের এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

সোমবার ( ২৮জুন) ভোরে ঘুমধুম ইউনিয়নের ৬নং ওয়ার্ড কচুবনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে তাকে আটক করা হয়।

অাটকৃত রোহিঙ্গা হলেন-বালুখালী রোহিঙ্গা ক্যম্পের ১১ব্লক-বি/৭অাশ্রিত রোহিঙ্গা অালী অাহমদ এর ছেলে জিয়াউর রহমান (২৬)।
তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলে জানান নাইক্ষ্যংছড়ি থানা’র চৌকস অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলমগীর হোসেন।

আগেরামুতে আনসার ভিডিপি’র বৃক্ষরোপন অভিযান উদ্বোধন করলেন ইউএনও প্রণয় চাকমা
পরেজনরোষ থেকে বাঁচতে চাকরি ছাড়ছে পুলিশ