ইসরারের ‘মৃতদেহ’ উদ্ধার

0
4

ইমাম খাইর:
কক্সবাজার সমুদ্র সৈকতে ভেসে যাওয়া বন্ধুকে উদ্ধার করতে গিয়ে নিখোঁজ স্কুল ছাত্র ইসরার হাসনাইন মৃতদেহ উদ্ধার হয়েছে।

সোমবার সকাল ১১ টার দিকে সৈকতের শৈবাল পয়েন্টে লাশটি দেখতে পাই স্থানীয়রা।

রবিবার (২৭ জুন) সকাল পৌনে ৮ টার দিকে কক্সবাজার সমুদ্র সৈকতে ভেসে যাওয়া বন্ধুকে উদ্ধার করতে গিয়ে নিখোঁজ হয়েছে ইসরার হাসনাইন (১৫)।

এ সময় ইয়াসিন আরাফাত ও আফিফ হোসাইন তাহসিন মিরকাত নামের দুই বন্ধু উদ্ধার হয়।

ইসরার কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের দশম শ্রেণির ছাত্র এবং শহরের বিকেপাল সড়কের শের আলী মিয়া লেনের আলহাজ্ব আমান উল্লাহর ছেলে।

আগেশক্তিশালী ব্রাজিলকে রুখে দিয়ে কোয়ার্টারে ইকুয়েডর
পরে১-৭ জুলাই কঠোর বিধিনিষেধ, কোনো মুভমেন্ট পাস থাকবে না