
সংবাদ বিজ্ঞপ্তি:
বেসরকারি এনজিও সংস্থা মুক্তি কক্সবাজারের সভাপতি সন্তোষ শর্মা কর্তৃক গণজাগরণ মঞ্চ কক্সবাজারের মুখপাত্র,সম্মিলিত সাংস্কৃতিক জোট সাধারণ সম্পাদক নজিবুল ইসলাম ও কক্সবাজারের কৃতি সন্তান,বরেন্য রাজনীতিক, ৭২ এর সংবিধান প্রনেতাদের অন্যতম প্রয়াত এডভোকেট জহিরুল ইসলাম কে নিয়ে দেওয়া বক্তব্য সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের লক্ষ্যে এবং সাম্প্রদায়িক অপশক্তির জন্যে উস্কানিমূলক বলে মন্তব্য করেছেন গণজাগরণ মঞ্চ কক্সবাজার।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁস হওয়া মুঠোফোন সংলাপের রেকর্ডটি সন্তোষ শর্মার রাজনৈতিক জ্ঞানহীন ও অসৌজন্যমূলক বক্তব্য প্রদানের তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি প্রদান করেছেন গণজাগরণ মঞ্চ কক্সবাজারের সংগঠক ও কর্মীবৃন্দ।
“বিতর্কিত এনজিও সংস্থা মুক্তি কক্সবাজারের সভাপতি এমন আচরণ খুবই দুঃখজনক। সন্তোষ শর্মার বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি প্রদান করেছেন গণজাগরণ মঞ্চ কক্সবাজারের সংগঠকদের পক্ষে নাট্যজন এড.তাপস রক্ষিত, সত্যাপ্রিয় চৌধুরী দোলন,আবুল কাশেম বাবু,তাপস বড়ুয়া,
রিদুয়ান আলি,এবি সিদ্দিক খোকন, হিল্লোল দাশ, ওয়াহিদ সুমন, ইশতিয়াক আহমেদ জয়,ইমরুল কায়েস চৌং, শহীদুল্লাহ শহীদ,মনির মোবারক, ইসমত আরা ইসু, আশুতোষ রুদ্র, এইচএম নজরুল ইসলাম, সৌরভ দেব, অন্তিক চক্রবর্তী, ফাল্গুনী হৈমু প্রমুখ।













