জেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফরিদুল করোনায় আক্রান্ত

0
5
নিজস্ব প্রতিবেদকঃ
কক্সবাজার জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি, কুতুবদিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদুল ইসলাম চৌধুরী করোনা আক্রান্ত হয়েছেন।
আজ মঙ্গলবার কক্সবাজার মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি ল্যাবে করা নমুনা পরীক্ষায় তাঁর রিপোর্ট পজিটিভ এসেছে।  করোনা আক্রান্ত হওয়ার বিষয়টি ফরিদুল ইসলাম চৌধুরী নিজেই গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
জানা গেছে, সর্দি-জ্বর  করোনার উপসর্গ দেখা দিলে তিনি সোমবার নমুনা দেন। করোনা রিপোর্ট পজিটিভ আসার পরই তিনি কুতুবদিয়া থেকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিয়েছেন বলে জানা গেছে।
আগেমঙ্গলবার কক্সবাজারে ৪৮ রোহিঙ্গাসহ আরও ১৫৫ জনের করোনা পজিটিভ
পরেশ্বাসরুদ্ধকর টাইব্রেকারে কোপায় ফাইনালে উঠল আর্জেন্টিনা