মঙ্গলবার কক্সবাজারে ৪৮ রোহিঙ্গাসহ আরও ১৫৫ জনের করোনা পজিটিভ

0
10
নিজস্ব প্রতিবেদকঃ
মঙ্গলবার ৬ জুলাই কক্সবাজার মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি ল্যাবে সর্বশেষ ২৪ ঘন্টা নমুনা পরীক্ষায় ৪৮ জন রোহিঙ্গাসহ ১৫৫ জনের শরীরে  করোনা ভাইরাসের অস্তিত্ব শনাক্ত হয়েছে।
তাদের মধ্যে নতুন আক্রান্ত হয়েছেন ১৫২ জন। ফলোআপ রিপোর্ট পজিটিভ এসেছে তিন জনের। এ তথ্য জানিয়েছেন কক্সবাজার মেডিকেল কলেজের সংক্রামক ব্যাধি ও ট্রপিক্যাল মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডাঃ মোহাম্মদ শাহজাহান নাজির।
তিনি জানান, সর্বশেষ ২৪ ঘন্টায় ৫৫৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তাদের মধ্যে ৪০০ জনের রিপোর্ট নেগেটিভ এসেছে। আক্রান্তদের মধ্যে কক্সবাজার সদর উপজেলার বাসিন্দা ৩৮ জন, রামুর বাসিন্দা ১৩ জন, উখিয়ার বাসিন্দা ২৩ জন, টেকনাফের বাসিন্দা ২০ জন, চকরিয়ার বাসিন্দা ৫ জন, কুতুবদিয়ার বাসিন্দা ২ জন,  মহেশখালীর বাসিন্দা ১ জন ও চট্টগ্রামের বাঁশখালীর বাসিন্দা ২ জন।
আগেদাবি পূরণের আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী: বাবুনগরী
পরেজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফরিদুল করোনায় আক্রান্ত