চকরিয়া উপজেলা ও পৌরসভা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা

0
10

নিজস্ব প্রতিবেদকঃ

চকরিয়া উপজেলা ও পৌরসভা শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ জুলাই) রাত ১১টা ৪৫ মিনিটে কক্সবাজার জেলা ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক মারুফ আদনান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানানো হয়েছে।

সাংগঠনিক স্থবিরতা, গঠনতন্ত্র ও দলীয় শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডের অভিযোগ এনে চকরিয়া উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করা হয়েছে।

অন্যদিকে, পৌর কমিটি বিলুপ্তির কারণ হিসেবে সাংগঠনিক স্থবিরতা ও মেয়াদ উত্তীর্ণের কথা উল্লেখ করা হয়েছে। একই সাথে আগামী ১০ দিনের মধ্যে পদপ্রত্যাশীদের জীবন বৃত্তান্ত জমা দিতে বলা হয়েছে।-আমার কক্সবাজার

আগেবৃহস্পতিবার কক্সবাজারে ৩২ রোহিঙ্গাসহ আরও ৯৯ জনের করোনা পজিটিভ
পরে‘ফাইনালে আর্জেন্টিনাকে ৫-০ গোলে হারাবে ব্রাজিল’