কুতুপালং ক্যাম্পে পাচারকালে চাল, তৈল ও ডাল বোঝাই ডাম্পার জব্দ ; হেলপার আটক

0
3

হুমায়ূন রশিদ :

কুতুপালং ক্যাম্প হতে রোহিঙ্গাদের জন্য বিতরণকৃত রেশন সামগ্রী মওজুদ করে বিশেষ সিন্ডিকেটের মাধ্যমে গভীর রাতে পাচারকালে দায়িত্বরত ১৪ এপিবিএন সদস্যরা অভিযান চালিয়ে চাল,তৈল ও ডাল বোঝাই ডাম্পার জব্দ করেছে। এসময় এক রোহিঙ্গা হেলপারকে আটক করা হয়।

সুত্র জানায়, গত ১৭জুলাই রাত সাড়ে ১১টারদিকে উখিয়া কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পে ডি-৩ চেকপোষ্টে কর্তব্যরত ১৪এপিবিএন পুলিশ সদস্যরা ১টি ডাম্পার গাড়ির কাগজপত্র চেক করার জন্য গাড়ি থামাতে বললে গাড়ির ড্রাইভার গাড়ি ফেলে পালিয়ে যায়। পরে গাড়িতে থাকা ক্যাম্প-৫ এর ব্লক-এফ-১ এর বাসিন্দা মোঃ ইয়াছিনের পুত্র ত হেলপার মোঃ ওমর সিদ্দিক (১৮) কে আটক করে জিজ্ঞাসাবাদ করলে কোন ধরনের সদুত্তর দিতে পারেনি। পরে ৫০কেজি ওজনের ৬৪বস্তা চাল, ১২৮০লিটার তৈল, ৪০কেজি ওজনের ১বস্তা ডাল ও বোঝাইকৃত ডাম্পারসহ হেলপারকে আটক করে।

এই ব্যাপারে কক্সবাজার ১৪এপিবিএন অধিনায়ক নাঈম উল হক জানান,গ্রেফতারকৃত আসামী ও আটককৃত মালামালের বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আগেহজের খুতবা বাংলায় অনুবাদ করবেন কক্সবাজারের ওয়াহিদুর
পরেনাইক্ষ্যংছড়িতে ৫৮০০ ইয়াবাসহ ১ নারীকে আটক করেছে বিজিবি