হজের খুতবা বাংলায় অনুবাদ করবেন কক্সবাজারের ওয়াহিদুর

0
5

সিবিকে ডেস্কঃ

এ বছর হজের খুতবার বাংলা অনুবাদক হিসেবে মনোনীত হয়েছেন কক্সবাজার জেলার মাওলানা আ.ফ.ম ওয়াহীদুর রহমান। তিনি বর্তমানে মক্কা ইসলামী সেন্টারে দাঈ হিসেবে কাজ করছেন।

মাওলানা আ.ফ. ম ওয়াহীদুর রহমান প্রথমে হজের খুতবা সম্প্রচার প্রকল্পে বাংলা অনুবাদক হিসেবে ২০২০ সালে মনোনীত হোন। সে বছর তিনি বেশ সুনামের সঙ্গে অনুবাদ করে সাড়া ফেলেছেন।

এরপর চলতি বছর সৌদি সরকার ‘আরাফা ও হারামাইন-শরীফাইন খুতবা অনুবাদ প্রকল্প’কে স্থায়ী প্রকল্প হিসেবে অনুমোদন দেয়।

মাওলানা আ.ফ.ম ওয়াহীদুর রহমানের জন্ম কক্সবাজার জেলার রামু উপজেলার গর্জনিয়া পূর্ব‌ বোমাঙখিল গ্রামে। তার পিতা মরহুম মাওলানা ইসমাইল। তিনি বর্তমানে সৌদি আরবে মক্কা ‘উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ে’ পিএইচডি গবেষণায় রত আছেন।

বাংলাসহ অন্য যে ভাষায় সম্প্রচার হবে হজের খুতবা তা হলো- ইংরেজি, ফ্রেন্স, তুর্কি, মালাইউ, চায়নিজ, উর্দু, ফার্সি, রাশিয়ান ও হাউসা।

আগেপপির গোপন বিয়ে আর সন্তান!
পরেকুতুপালং ক্যাম্পে পাচারকালে চাল, তৈল ও ডাল বোঝাই ডাম্পার জব্দ ; হেলপার আটক