খুটাখালীতে মাইক্রোবাস চাপায় শ্রমিক নিহত

0
6

চকরিয়া প্রতিনিধিঃ

ঈদুল আজহার দিন সকালে বাজার থেকে সদাই করে ঘরে ফেরার পথে দ্রুতগামী মাইক্রোবাস চাপায় বশির আহমদ(৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছে।

বশির চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের মধ্যম গর্জনতলী গ্রামের মৃত পেটান আলীর পুত্র। পেশায় তিনি দিন মজুর বলে জানা গেছে।

বুধবার (২১ জুলাই) সকাল পৌনে সাতটার সময় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের খুটাখালী উচ্চ বিদ্যালয়ের সামনে ঘটে এ দুর্ঘটনা।

স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, ঈদের দিন সকালে সদাই করতে বশির খুটাখালী বাজারে গিয়েছিলেন। এসময় বাজার সদাই করে বাড়ী ফেরার পথে খুটাখালী উচ্চ বিদ্যালয়ের সামনে পৌঁছলে কক্সবাজারমুখী দ্রুতগামী মাইক্রোবাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এসময় তিনি ঘটনাস্থলে মারা যান।

স্থানীয় ওয়ার্ড মেম্বার অলি আহমদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

আগেকক্সবাজারে ঈদ জামাতে করোনা থেকে মুক্তির প্রার্থনা
পরেঈদের নামাজে অংশ নেয়ায় ৪৮ বাংলাদেশি আটক