
নিজস্ব প্রতিবেদকঃ
মেরিন ড্রাইভ সড়কে ২টি মটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে কক্সবাজার শহরের ২ ছাত্রনেতা নিহত ও ৩ জন আহত হয়েছে বলে জানা গেছে। আহত তিনজনকে আশংকাজনক অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ২১ জুলাই রাত সাড়ে ১০ টায় মেরিন ড্রাইভ সড়কের হিমছড়ি এলাকায় এ সড়ক দূূর্ঘটনা সংগঠিত হয়।
নিহত ছাত্রনেতার একজন হলেন কক্সবাজার ৭নং ওয়ার্ডের পাহাড়তলির কফিল উদ্দিন রিফাত। সে কক্সবাজার সিটি কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক।
অন্যজন হলেন কলাতলী ১২নং ওয়ার্ড ছাত্রলীগের আহবায়ক আসিফ চৌধুরী।
বিস্তারিত আসছে….













