নাইক্ষ্যংছড়ির নবাগত ইউএনও’র বাজার পরিদর্শন ও মাস্ক বিতরণ

0
4

 

জাহাঙ্গীর আলম কাজল,নাইক্ষ্যংছড়ি:
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার নবাগত ইউএনও বেগম সালমা ফেরদৌস যোগদানের পরেরদিন শুক্রবার (২৩ জুলাই ) করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে নাইক্ষ্যংছড়ি বাজারে জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ ও বাজার পরিদর্শন করেন। সরকারের কঠোর লকডাউন বাস্তবায়ন করতে মাঠে নেমেছেন উপজেলার নবাগত এ কর্মকর্তা। এ সময় তিনি জনগণের উদ্দেশ্য বলেন প্রয়োজন ছাড়া ঘর থেকে বাহির হবেন না । করোনা কালিন সময়ে স্বাস্থ্য বিধি মেনে চলতে জনসাধারণকে উদ্বুদ্ধ করেন। এর পর তিনি নাইক্ষ্যংছড়ি বাজারের বিভিন্ন স্থান পরিদর্শন করেন। এ সময় বাজার ব্যবসায়ীদের লকডাউন বাস্তবায়ন ও সরকারের বিধি নিষেধ মেনে চলতে সতর্ক করেন উপজেলার নবাগত ইউএনও বেগম সালমা ফেরদৌস।

 

আগেউখিয়ার হলদিয়াপালং বউবাজারে অগ্নিকান্ডের ঘটনাস্থল পরিদর্শনে ওসি
পরেগণসংগীতশিল্পী ফকির আলমগীর আর নেই