
সিবিকেঃ
কক্সবাজারে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ মাঝি মো. রুবেলের লাশ মহেশখালীর সোনাদিয়ার লালদিয়ার চর থেকে উদ্ধার করে কোস্টগার্ড। তিনি শহরের নুনিয়ারছড়া এলাকার রফিকের ছেলে।
রবিবার (২৫ জুলাই) দুপুর দেড়টার দিকে লাশ উদ্ধার করে কোস্টগার্ড।
এর আগে শুক্রবার (২৩ জুলাই) বিকেল সাড়ে ৪ টায় বাঁকখালী নদীর নুনিয়ারছড়ার ৬ নম্বর ঘাট এলাকায় নোঙর করা ট্রলারের রশির সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায় নৌকা। এ সময় পড়ে গিয়ে নিখোঁজ হন রুবেল।
লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় জনপ্রতিনিধি শাহেনা আক্তার পাখি। তিনি জানান, রবিবার দুপুরে স্থানীয় জেলেদের মাধ্যমে খবর পেয়ে নৌকাডুবিতে নিখোঁজ মাঝি রুবেলের লাশ উদ্ধার করা হয়। বিষয়টি স্থানীয় প্রশাসনকে অবহিত করা হয়েছে। নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।













