
ঈদগাঁওকে কক্সবাজার জেলার নবম উপজেলা ঘোষণা করায় মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন
বৃহত্তর ঈদগাঁওবাসির প্রাণের দাবী পূরণ করে, ঈদগাঁওকে কক্সবাজার জেলার নবম উপজেলা হিসেবে অনুমোদন প্রদান করেছেন জননেত্রী,বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ঈদগাঁওবাসির পক্ষ হতে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি অসীম কৃতজ্ঞতা ও অভিনন্দন জ্ঞাপন করছি।
একইসাথে ঈদগাঁওকে উপজেলায় রুপান্তরে আন্তরিক প্রচেষ্টা ও অবদান রাখায় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী,মাননীয় প্রতিমন্ত্রী,কক্সবাজার সদর-রামু আসনের মাননীয় সংসদ সদস্য জনাব সাইমুম সরওয়ার কমল, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জনাব হেলাল উদ্দিন, চট্টগ্রাম জেলার বিভাগীয় কমিশনার,কক্সবাজারের জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন জানাই।এবং আগামীতে বাণিজ্যিক এই উপজেলা কে পৌরসভায় রুপান্তর করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করি।
-লে.কর্ণেল(অব.)ফোরকান আহমদ এলডিএমসি পিএসসি
চেয়ারম্যান
কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ
ও
মহাসচিব
ঈদগাঁও উপজেলা বাস্তবায়ন কমিটি।













