মানবতার বিরল দৃষ্টান্ত দেখালেন মেয়র মুজিব

0
6

 

নিজস্ব প্রতিবেদকঃ
কিডনি সমস্যা নিয়ে অনেকদিন ধরে অসুস্থ এক নারী। তার বাড়ি কক্সবাজার শহরের বৈল্যাপাড়া এলাকায়। এখানে ওখানে সবখানে ঘুরে ফিরে চিকিৎসার খরচ যোগার করতে না পারায় অবশেষে ধারস্ত হলেন মেয়র মুজিবুর রহমানের।
কারণ এর আগেও কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় তাদেরকে একাধিকবার অর্থ সহায়তা দিয়েছেন তিনি। কিন্তু জটিলতা বেড়ে যাওয়ায় চট্টগ্রাম মেডিকেলে রেফার করা হয় তাকে।
অসুস্থ শরীর নিয়ে মাসহ পরিবারের সদস্যরা বুধবার দুপুরে কক্সবাজার পৌরসভায় এসে মেয়রের সাথে দেখা করলে তিনি প্রথমে বাড়ি থেকে খাবার এনে অফিসে বসিয়ে খাওয়ান। এরপর নিজে দাঁড়িয়ে থেকে পৌরসভার নিজস্ব এম্বুলেন্স যোগে চট্টগ্রাম মেডিকেলের উদ্দেশ্যে পঠিয়ে দেন দরীদ্র ওই নারীকে। শুধু তাই নয়, চট্টগ্রাম গিয়ে চিকিৎসা খরচের জন্য নিজের পকেট থেকে টাকাও দিয়েছেন মেয়র মুজিবুর রহমান। সেই সাথে একটি বড় এমাউন্ট দিয়ে মানবিকতার অংশিদার হয়েছেন পৌরসভার কাউন্সিলররাও। এমন ঘটনা সাধারণত খুব কমই চোখে পড়ে।
এর আগেও সোমবার লকডাউনে নিজের টাকায় বাচ্চা শিশুর জন্য পর্যাপ্ত দুধ কিনে দিয়েছেন মেয়র। এমন মানবিক দৃশ্য দেখে প্রত্যক্ষদর্শীরা বলছিলেন-“এটি প্রথম নয়, মেয়র মুজিবের এমন মানবিকতার আরও বহু ঘটনা রয়েছে। যা অনেকের কাছেই অজানা। এভাবে তিনি অসহায় দরীদ্র মানুষের কল্যাণে কাজ করেন সবসময়। জয় হোক চির কল্যাণকর মানবতার, জয়তু মুজিবুর রহমান।”

আগেক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আওয়ামী লীগের রাজনীতি -এমপি আশেক
পরেঝিলংজায় মেয়র মুজিবের বন্যা কবলিত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণ