
মাহবুব রাহমান, রামু
টানা বর্ষনে সৃষ্ট বন্যায় চাকমারকুল ৭নং ওয়ার্ডের শ্রীমুরা গ্রামের ৫০ বছরের পুরনো বেড়িবাঁধ ভেঙে বিলীন হয়ে যাওয়ায় প্রায় ৫০ একর ফসলি জমিতে চাষাবাদ না হওয়ার আশংকা প্রকাশ করছে এলাকার চাষীরা। স্থানীয় জনপ্রতিনিধি আবুবকর ছিদ্দিক বলেন, প্রতিবারের মতো এইবারও প্রাকৃতিক দুর্যোগ বন্যার পানি হানা দিলে বেড়িবাঁধটি ভেঙে যায়। ভাঙনকৃত স্থানে একটি স্লুইসগেট স্থাপন করে দিলে বহুদিনের কষ্ট লাঘব হবে। অন্যতায় ক্ষতিগ্রস্থ হবে এলাকার শত শত কৃষক। তিনি মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমলের নিকট স্থানীয় জনসাধারণের পক্ষ থেকে বেড়িবাঁধটিতে একটি স্লুইসগেট স্থাপনেরর দাবী জানান। যাথেকরে পাশ্ববর্তী খাল থেকে লবনাক্ত পানি থেকে ফসলি জমি গুলো রক্ষা পায়। এলাকার সাবেক মেম্বার নুরুল আমিন জানান, আমার মরহুম বাবা মকবুল আহমেদ মেম্বার স্বাধীনতার আগে তাঁর শাসনামলে বেড়িবাঁধটি স্থাপন করে এলাকায় অনাবাদী জমিগুলোতে চাষাবাদের উপযোগী করে তুলেন। তিনি বন্যার কারনে বেড়িবাঁধটি ভেঙে যাওয়ায় পাশ্ববর্তীখাল থেকে লবনাক্ত পানি ঢুকে ফসলি জমি নষ্ট হওয়ার আশংকা প্রকাশ করেন, তিনি স্থানীয় সাংসদের নিকট যথাস্থানে একটি স্লুইসগেট স্থাপনের জোর দাবি জানান।
স্থানীয় মেম্বার আবুবকর ছিদ্দিক আরো জানান, ইউনিয়ন ভাগের পর প্রথম চেয়ারম্যান হয়ে বর্তমান চেয়ারম্যান নুরুল ইসলাম সিকদার বেড়িবাঁধটি সংস্কার করেছিলেন। বেড়িবাঁধটি ভাঙার সাথে সাথে তিনি পানি উন্নয়ন বোর্ডকে অবহিত করলে তাঁরা সরেজমিনে এসে তাৎক্ষনিক ব্যাবস্থা গ্রহনের আশ্বাস দেন বলেও জানান।











