কক্সবাজার সরকারি হাই স্কুলের শিক্ষক আখতার কামাল আর নেই, রাত ৯ টায় জানাজা

0
6

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আখতার কামাল (৮০) আর নেই। রোববার ১ আগস্ট সকাল ৯ টার দিকে রামু উপজেলার দক্ষিণ মিটাছড়ি ইউনিয়নের ১ নম্বর ওযার্ডের খোন্দকারপাড়ায় নিজ বাসভবনে এই আদর্শবান শিক্ষক ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি–রাজেউন)।

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট মোহাম্মদ তারেক বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রবীণ শিক্ষক আখতার কামাল বার্ধক্যজনিত বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ পুত্র, ৫ কন্যাসহ অসংখ্য ছাত্রছাত্রী ও গুণগ্রাহী রেখে যান।

রোববার রাত ৯ টায় দক্ষিন মিঠাছড়ি ফকিরা মুরা দাখিল মাদ্রাসা মাঠে এই গুনী শিক্ষকের নামাজে জানাযা অনুষ্ঠিত হবে বলে এডভোকেট মোহাম্মদ তারেক জানিয়েছেন।

আগেবন্যায় চাকমারকুলের শ্রীমুরায় ভেঙ্গে গেছে বেড়িবাঁধ, স্লুইসগেট স্থাপনের দাবী
পরেউখিয়ার প্রেমিকার মামলায় পুলিশ কনস্টেবল কারাগারে