কক্সবাজার বাস টার্মিনালে দোকান ব্যবসায়ীকে মারধরের অভিযোগ

0
8

 

ওমর ফারুক সোহাগ:

কক্সবাজার বাস টার্মিনালে কক্স কুলিং কর্নার দোকানের মালিক রিফাত উদ্দিন নামে এক ব্যবসায়ীকে মারধর করে গুরুতর আহত করেন অন্য এক দোকান ব্যবসায়ী।
মঙ্গলবার (৩ আগস্ট) দুপুর সাড়ে আড়াইটার দিকে এই ঘটনা ঘটেছে বলে জানান ভুক্তভোগী দোকানের মালিক রিফাত উদ্দিন। তিনি বলেন, আমার দোকানে নূরুল হোসেন নয়ন নামে একজন কর্মচারী রেখেছি। সে প্রায় দুই মাস ধরে আমার দোকানে কাজ করে যাচ্ছে। মঙ্গলবার দুপুরের সময় দোকানের কিছু মালামালের জন্য বাস টার্মিনাল বাজারে পাঠানো হলে মোহাম্মদ দেলোয়ার পিতা আব্দুল হাকিম ঠিকানা উপজেলা বাজার দক্ষিণ ডিককুল রাস্তার মাতা ব্যক্তি নামে লোক নয়নকে তুলে নিয়ে যায়। পরে রিফাত উদ্দিন বিষয় টি জানার পরে দেখতে যায়। একপর্যায়ে দেলোয়ার হোসেন ও তার ভাই এলোপাতাড়ি ভাবে কিল-ঘুষি লাথি মেরে রিফাত উদ্দিনকে আঘাত করা হয়।এতে পথচারী কয়েকজন লোক এগিয়ে আসেন।পথচারীরা রিফাত উদ্দিনকে উদ্ধার করতে সক্ষম হন।

এই বিষয়টি পুলিশ হেডকোয়ার্টারে ৯৯৯ কল দেয়া হয়। ঘটনাস্থলে তাৎক্ষণিক কক্সবাজার সদর মডেল থানার পুলিশ উপস্থিত হন। দেলোয়ারকে
প্রাথমিকভাবে জিজ্ঞাসা করা হয় সেই অস্বিকার করে। পুলিশ রিফাত উদ্দিনকে রক্তাক্ত অবস্থায় দেখার পর দ্রুত চিকিৎসা করার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠায় দেন।
এবং থানায় একটি অভিযোগ দায়ের করার কথা বলেন। পুলিশ শেষে চলে যাওয়ার পথে এই কথা বলেন ঘটনার সত্যতা আমরা তদন্ত করে অপরাধীদের আইনের আওতায় আনবো।

আগেগোয়েন্দা কবজায় পিয়াসার ভিডিও, মৌর ১১ বিয়ের তথ্য
পরেটস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ