চট্টগ্রামে আরও একজন ব্ল্যাক ফাঙ্গাস রোগী শনাক্ত

0
7

সিবিকে ডেস্কঃ

চট্টগ্রামে আরও একজন ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত রোগী পাওয়া গেছে। ওই রোগী করোনার দুই ডোজ টিকা নিয়েছেন বলে জানা গেছে। তবে তিনি করোনা আক্রান্ত হননি। সোমবার (৯ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার এসএম হুমায়ুন কবির। এর আগে শুক্রবার (৬ আগস্ট) ওই রোগীকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়।

এসএম হুমায়ুন কবির বলেন, গত ৫ আগস্ট পরীক্ষায় ওই ব্যক্তি ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত বলে শনাক্ত হন। পরদিন তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি হাসপাতালের মেডিসিন বিভাগে চিকিৎসাধীন। এ নিয়ে চট্টগ্রামে দুই জন ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হয়েছেন।

এর আগে গত ২৮ জুলাই চট্টগ্রামে প্রথম এক নারী ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হন। করোনা থেকে সুস্থ হয়ে ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হন ষাটোর্ধ্ব ওই নারী। সোমবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তার অস্ত্রোপচার হয়। নতুন করে আক্রান্ত ৪৮ বয়সী এই ব্যক্তির বাড়ি চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায়। তিনি পরিবহন ব্যবসার সঙ্গে জড়িত।

পরিবারের সদস্যদের বরাত দিয়ে চমেক হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক ডা. সুযত পাল বাংলা বলেন, কিছুদিন আগে ওই ব্যক্তির দাঁতে ব্যথা শুরু হয়। এরপর পরিবারের লোকজন তাকে দাঁতের ডাক্তারের কাছে নিয়ে যান। ওই চিকিৎসকের পরামর্শে তাকে ২৫ জুলাই একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। এরপর তার মুখের একপাশ ফুলে গিয়ে চোখসহ ঢেকে যায়। পরে সন্দেহ থেকে তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়। গত ৫ আগস্ট প্রতিবেদন আসে তিনি ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে আমরা জেনেছি তিনি করোনা আক্রান্ত ছিলেন না। তবে করোনার দুই ডোজ টিকা নিয়েছেন।

আগেকর্মহীন মানুষের মাঝে প্রধানমন্ত্রীর উপহার বিতরন অব্যহত থাকবে – মেয়র মুজিব
পরেসৌন্দর্য হারাচ্ছে মহেশখালীর আদিনাথ জেটি