সম্পাদক নুরুল ইসলামের রোগমুক্তিতে রিপোর্টার্স ইউনিটি কক্সবাজারের দোয়া মাহফিল

0
5
সংবাদ বিজ্ঞপ্তি

কক্সবাজার প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও  দৈনিক কক্সবাজারের সম্পাদক
বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নুরুল ইসলামের রোগমুক্তির জন্য দোয়া মাহফিলের
আয়োজন করে রিপোর্টার্স ইউনিটি কক্সবাজার। মোহাম্মদ নুরুল ইসলাম
স্বপরিবারে করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামের একটি হাসপাতালে চিকিৎসাধীন
রয়েছেন।

শুক্রবার (২৭ আগস্ট) বিকেল ৪টায় রিপোর্টার্স ইউনিটির অস্থায়ী কার্যালয়ে
কার্যনির্বাহী পরিষদের এক সভায় সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম ও তাঁর
পরিবারের অন্যান্য করোনা আক্রান্তদের সুস্থতার জন্য এই দোয়া মোনাজাতের
আয়োজন করা হয়।

রিপোর্টার্স ইউনিটির সভাপতি এইচএম নজরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ
সম্পাদক ওসমান গণির সঞ্চালনায় মাসিক সভা ও দোয়া মাহফিলে বক্তব্য রাখেন
সহ-সভাপতি সিরাজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক তারেকুর রহমান, দপ্তর
সম্পাদক অজিত হিমু, নির্বাহী সদস্য মো. নুরুল হোসাইন প্রমুখ।

এসময় বক্তারা বলেন, ‘সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম মুক্তিযোদ্ধের একজন
সংগঠক ও জেলা আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক হিসেবে একাধারে
রাজনীতি ও সাংবাদিকতায় যুক্ত থেকে নিজেকে প্রমাণ করতে সক্ষম হয়েছেন।
কক্সবাজার প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ নুরুল ইসলাম
কক্সবাজার সংবাদ জগতের এক অনন্য নাম ও পথিকৃৎ।’ তিনি সহ পরিবারের করোনা
আক্রান্তরা যেন দ্রুত সুস্থ হয় সে কামনা করেন তারা।

এছাড়া রিপোর্টার্স ইউনিটি কক্সবাজারের  লক্ষ্য উদ্দেশ্য ও উন্নয়ন
পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।

ইউনিটির মাসিক সভায় সদস্যদের মতামত ও গঠনতন্ত্র অনুযায়ী কার্যকরী কমিটিতে
সহ-সভাপতি হিসেবে মিজানুর রহমান (দৈনিক কক্সবাজার প্রতিদিন) এবং ইমরান
হোসেন (দৈনিক আজকের পত্রিকা) সাইফুল আলম বাদশা (দি টেরিটোরিয়্যাল নিউজ)
কে অন্তর্ভুক্ত করা হয়।

এসময় উপস্থিত ছিলেন মিজবাহ উদ্দীন, অর্থ সম্পাদক মোহাম্মদ ফরিদ, প্রচার ও
প্রকাশনা সম্পাদক আশরাফুল হাসান রিশাদ, নারী বিষয়ক সম্পাদক জেসমিন
আক্তার, পাঠাগার সম্পাদক মো. ফয়সাল রিয়াদ, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক
সম্পাদক সাকিবুর রহমান, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সানজীদুল আলম
সজীব, নির্বাহী সদস্য ইব্রাহিম আজাদ বাবু প্রমুখ।

আগেবান্দরবানে নেশায় মগ্ন নোবেলের উদ্ভট কাণ্ডে ক্ষুব্ধ এলাকাবাসী
পরেকক্সবাজার পিবিআইয়ের সেই এসআই লাভলীকে বদলি