একদিকে ষড়যন্ত্রকারীদের অপপ্রচার-প্রপাগাণ্ডা অন্যদিকে মেয়র মুজিবের মানবিকতা

0
5

আহসান সুমন :
গুটি কয়েক ষড়যন্ত্রকারী যখন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে না জেনে না বুঝে নানা অপপ্রচার-প্রপাগাণ্ডা ছড়াচ্ছে ঠিক তখন সেই মানুষটি মানবতার ফেরিওয়ালা হয়ে দৌঁড়াচ্ছেন হাসপাতালের এখানে ওখানে।
সম্প্রতি সড়ক দুর্ঘটনায় আহত কক্সবাজার শহরের বেশিরভাগ মানুষের চেনা জানা মানসিক ভারসাম্যহীন যুবক নুর মোহাম্মদকে নিয়ে ফলোআপ চিকিৎসা করাতে স্ব-শরীরেই হাসপাতালে ছুটে যান নগর পিতা। যা দেখে প্রত্যক্ষদর্শী সবাই অনেকটা হতবাক হয়ে যান। কেউ কেউ বলছিলেন-এটি মেয়র মুজিবুর রহমানের বড় ধরনের মানবিকতার পরিচয়।
নুর মোহাম্মদ কিছুদিন আগে যখন সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত হয়েছিল তখনও নিজের টাকায় পুরো চিকিৎসার ব্যয়ভার গ্রহণ করেছিলেন তিনি।
অথচ, মেয়র নিজে না গিয়ে প্রতিনিধি মারফতও নুর মোহাম্মদকে চিকিৎসার জন্য পাঠাতে পারতেন। মেয়র তা করেননি, মূল্যবান সনয় নষ্ট করে নিজেই ছুটে গেছেন হাসপাতালে।
সুতরাং যারা ষড়যন্ত্র করছে তারা নিজেদের পায়ে নিজেরাই কুড়াল মারছে। কারণ তাদের ষড়যন্ত্রই মেয়র মুজিবুর রহমানকে আরও বড় জায়গায় নিয়ে যাবে, ইনশাআল্লাহ।

আগে৪৮ ঘণ্টার বেশি ‘কোমায়’ থেকে না ফেরার দেশে ক্যাপ্টেন নওশাদ
পরেরামু রাবার বাগান: বঙ্গবন্ধুর স্মৃতিধন্য সোফাটি এখনও আছে