
বার্তা পরিবেশকঃ
দক্ষিন চাকমারকুল আলী হোছন সিকদার পাড়ার বাসিন্দা প্রবাসী মনিরুল আলমের বড় ছেলে প্রবাসী মাসুদ সুজনের মামাতো ভাই, শাহ জমির এবং একই এলাকার আব্দুর রহিমের ছেলে, প্রবাসী মাসুদ সুজনের চাচাতো ভাই মোঃতামিম হিফজের শেষ সবক সম্পন্ন করেছে। সোমবার (৩০ আগস্ট) বাদে যোহর কক্সবাজার বদরমোকাম শামশুন্নাহার হেফজ খানায় হিফজ শেষ করে সবক শুনানো অনুষ্ঠানে মোঃ সাকিবের কুরআন তিলাওয়াত এবং মো. তামিমের ইসলামী সংগীতের মাধ্যমে মাদ্রাসার মুহতামিম হাঃ মাওঃ দেলোয়ার হোসেন এর সার্বিক পরিচালনায়, অনুষ্টান শুরু হয়ে বদরমোকাম জামে মসজিদের পেশ ইমাম হযরত মাওঃমুফতি হাঃ এমদাদুল্লাহ এর দোয়ার মাধ্যমে অনুষ্টান সমাপ্ত হয়।
চাকমারকুলের এই দুই রত্নের কৃতিত্বে চাকমারকুল ইউনিয়ন পরিষদের সফল চেয়ারম্যান নুরুল ইসলাম সিকদার মাদ্রাসা এবং ছাত্রদের উত্তরোত্তর সফলতা কামনা করেন।













