একের পর এক মাইলফলক সৃষ্টি করছে ই-কমার্স “আনন্দের বাজার”

0
7

 

নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশে সবচেয়ে দ্রুত এবং প্রতিশ্রুতি অনুয়ায়ী মোটরবাইক ডেলিভারি দিয়ে আসছে আনন্দের বাজার। এবার কক্সবাজারে সর্বোচ্চ গ্রাহক সেবা নিশ্চিত করতে ই আনন্দের বাজার অথোরাইজড ডিলার পয়েন্ট থেকে বাইক ডেলিভারি করবে । শনিবার (০৪ সেপ্টেম্বর) বিকালে পর্যটন শহরের হোটেল সায়মনের হলরুমে আনন্দের বাজার আয়োজিত প্রেস কনফারেন্সে এ তথ্য জানানো হয়।

আনন্দের বাজার এর ম্যানেজিং ডিরেক্টর ও সিইও এ এইচ খন্দকার মিঠু বলেছেন, ই-কমার্স একটি সেবা প্রদানকারী প্রতিষ্ঠান। দেশের সকল জনগণ যাতে এই প্লাটফর্মের সুবিধা উপভোগ করতে পারে সেই লক্ষ্যে কাজ করছে আনন্দের বাজার। তাই এবার কক্সবাজার থেকে মোটর বাইক ডেলিভারি দিয়ে সেবার পরিধি আরও বাড়লো।

এসময় প্রতিষ্ঠানটির চেয়ারম্যান রুবাইয়েত ই তাসনিম মুনাল, বিজনেস লিড আলফি শাহরিন বাপ্পি, বিজনেস ম্যানেজার আরফিন তন্ময়, নাঈমা ইসলাম ও অসীম আহমেদ উপস্থিত ছিলেন।

আগেকক্সবাজারে ইসলামী ছাত্রসমাজের ৫২ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
পরেপিতার কুকর্মে মেয়ে ৫ মাসের অন্তঃসত্ত্বা! পিতা গ্রেফতার