কলাতলীতে নাইনটি নাইন কটেজ দখলে নিতে হামলা-ভাংচুর, আহত ৫

0
5

 

নিজস্ব প্রতিবেদক
পর্যটন শহরের কলাতলীতে নাইনটি নাইন কটেজ দখলে চিহ্নিত দখলবাজ নুরুল কবির পল্লবের নেতৃত্বে হামলা করা হয়েছে। এতে ৫ জন আহত হয়েছে। সোমবার (০৬) সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।

হামলার শিকার কটেজ মালিক আনোয়ার হোসেন জানান, আনোয়ার হোসেনের মালিকানাধীন নাইনটি নাইন কটেজটি দীর্ঘদিন ধরে অবৈধভাবে দখলে করে রেখেছে নুরুল কবির পল্লব। এ নিয়ে বিজ্ঞ আদালতে মামলাও করা হয়। আদালত আনোয়ার হোসেনের পক্ষে ১৪৪ ধারা জারি করে। দীর্ঘ শুনানী ও কাগজপত্র যাচাই—বাছাই শেষে আদালত আনোয়ার হোসেনের পক্ষে রায় দেন।

এই রায়ের আলোকে সোমবার বিকালে সদর মডেল থানার এসআই মাজেদ নাইনটি নাইন কটেজ মূল মালিক আনোয়ার হোসেনকে বুঝিয়ে দেন। এর দুই ঘন্টা পর নুরুল কবির পল্লবের নেতৃত্বে প্রায় ৪০—৫০ জন লোক নাইনটি নাইন দখলে হামলা চালানো হয়।

হামলায় নাইনটি নাইন কটেজের মালিক আনোয়ার হোসেন, ছেলে ফয়সাল ও মেয়ে জামাতা এরশাদসহ ৫ জন আহত হয়। তার মধ্যে এরশাদের অবস্থা গুরুতর। তাদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে জানান কটেজটির মালিক আনোয়ার হোসেন।

আগেঅনিবন্ধিত নিউজ পোর্টাল, আইপি টিভি বন্ধে হাইকোর্টের রুল
পরেসিনহা চাইলেন পানি, গলায় পা চেপে মৃত্যু নিশ্চিত করেন ওসি প্রদীপ