কনস্টেবল পদে নিয়োগ দেবে পুলিশ

0
3

যুগান্তর:

বাংলাদেশ পুলিশে জনবল নিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।  এতে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে জনবল নেবে প্রতিষ্ঠানটি। আজ থেকে আবেদন করা যাবে অনলাইনে।

পদের নাম: ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি)
পদ সংখ্যা: অনির্দিষ্ট
যোগ্যতা: যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাস। ন্যূনতম জিপিএ ২ দশমিক ৫ থাকতে হবে। অবিবাহিত এবং বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে।
কর্মস্থল: যে কোনো স্থান

এতে নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন।

পদটিতে আবেদনের জন্য শারীরিক মাপ, অনলাইনে আবেদনের নিয়মাবলির বিস্তারিত, নির্বাচন পদ্ধতি, প্রয়োজনীয় সনদপত্রের বিবরণ, প্রশিক্ষণ ও অন্যান্য সুযোগ-সুবিধা সম্পর্কে বিস্তারিত জানা যাবে বিজ্ঞপ্তিতে।

বয়স: আগ্রহী প্রার্থীর বয়স ২০২১ সালের ৭ অক্টোবর হিসাবে ১৮-২০ বছরের মধ্যে হতে হবে। তবে ২০২০ সালের ২৫ মার্চ যাদের বয়স ২০ হয়েছে তারাও আবেদন করতে পারবেন।

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা http://police.teletalk.com.bd -এ ওয়েবসাইট থেকে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: আগ্রহীরা ২০২১ সালের ৭ অক্টোবর বিকাল ৫টা পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

আগেস্থানীয় আওয়ামী লীগের কার্যক্রমে এমপিদের বাড়াবাড়ি না করার নির্দেশ
পরেসংক্রমণ বাড়লে ফের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের ইঙ্গিত দিলেন স্বাস্থ্যমন্ত্রী